উমারদের ক্লাসে কে সেই রহস্যময় হরবোলা? আর মুয়াজের চাচার বাড়িতে হাজির হওয়া প্রেতসাধকের আসল রহস্যই বা কী? উমার ও তার বন্ধুদের এই রোমাঞ্চকর অভিযানের মধ্য দিয়ে শিশু-কিশোরেরা যাকাতের গুরুত্ব, সহজ হিসাব এবং ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানতে পারবে। Language: Bangla Total Pages: 64 Recommended Age: 6+ Years
কূপতলা গ্রামে এক রহস্যময় পিরের অদ্ভুত কেরামতি ঘিরে শুরু হয় জমজমাট মাজার ব্যবসা। এসব কি সত্যি, নাকি প্রতারণা? রহস্য সমাধানে নামে একদল খুদে গোয়েন্দা! গল্পটির মাধ্যমে শিশু-কিশোরেরা কালিমা, তাওহিদ ও শিরক থেকে দূরে থাকার গুরুত্ব জানতে পারবে। Language: Bangla Total Pages: 48 Recommended Age: 6+ Years
আরিফের নানার সিন্দুক থেকে চুরি হওয়া একশত ভরি গয়না উদ্ধারের দায়িত্ব পায় লিটল সাইন্টিস্ট উমার ও তার বন্ধুরা। বিপদ পেরিয়ে তারা কি চোর ধরতে পারবে? রোমাঞ্চকর এই গোয়েন্দা গল্পে শিশু-কিশোরেরা নামাজ, আল্লাহর নৈকট্য অর্জন ও অন্যায় থেকে দূরে থাকার শিক্ষা পাবে। Language: Bangla Total Pages: 56 Recommended Age: 6+ Years
পানাম নগরীতে ঘুরতে গিয়ে দুর্ধর্ষ এক চক্রের হাতে ধরা পড়ে অ্যাডভেঞ্চারপ্রিয় সাদি। সে কি মুক্ত হতে পারবে এবং পূরণ করতে পারবে জামাল মিয়ার অসম্ভব স্বপ্ন? রোমাঞ্চকর এই গল্পে শিশু-কিশোরেরা হজ ও প্রিয় নবি মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি ভালোবাসার শিক্ষা পাবে। Language: Bangla Total Pages: 56 Recommended Age: 6+ Years
আদি ও সাদির আনন্দময় জীবন বদলে দেয় একটি লাল মলাটের রহস্যময় ডায়েরি। কী আছে সেই ডায়েরিতে? আর এক দুঃখী বালকের সঙ্গে তাদের সম্পর্ক কী? গল্পটির মাধ্যমে শিশু-কিশোরেরা রোজার প্রকৃত উদ্দেশ্য, আত্মসংযম ও আল্লাহভীতির গুরুত্ব জানতে পারবে। Language: Bangla Total Pages: 68 Recommended Age: 6+ Years
বাংলা স্বরবর্ণের প্রথম ৬টি অক্ষর অ, আ, ই, ঈ, উ, ঊ নিয়ে তৈরি এই সিরিজে রয়েছে ৬টি মজার গল্পের বই। প্রতিটি গল্পের মাধ্যমে শিশুরা বাংলা বর্ণ ও নতুন শব্দ শেখার পাশাপাশি ভালো আচরণ, বড়দের সম্মান করা, পরিবারের গুরুত্ব এবং নৈতিক মূল্যবোধ সম্পর্কে জানতে পারবে। Total Books: 6 Pcs Language: Bangla Recommended Age: 4+ Years
বাংলা স্বরবর্ণের শেষ ৫টি অক্ষর ঋ, এ, ঐ, ও, ঔ নিয়ে তৈরি এই সিরিজে রয়েছে ৫টি মজার বাংলা গল্পের বই। প্রতিটি গল্পে সংশ্লিষ্ট বর্ণের বিভিন্ন শব্দের পাশাপাশি সামাজিক ও নৈতিক শিক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। Total Books: 5 Pcs Language: Bangla Recommended Age: 4+ Years